ওমান থেকে দেশে ফিরেছেন ৩৯৬ বাংলাদেশি


ওমানের রাজধানী মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৯৬ বাংলাদেশি। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চার্টার্ড ফ্লাইটটি।

বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, করোনা ভাইরাসের কারণে ওমানে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিক। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা স্বদেশে ফিরেছেন।

তারা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি বলেও জানান তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com