বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। আগামী ৫ বছরের জন্য বাংলাদেশের জনগণ তাদের কল্যাণের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণ গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিশ্চিত করেছে। আগামী দিনগুলোতে আমরা জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তুলব।