শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চলছে : কাদের


মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এখন শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চলছে।

এর আগে, সূর্যদয়ের সাথে সাথেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ তারা শহীদ বেদিতে নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিহ্বলে করুণ শুর বাজতে থাকে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্যরা, জাতীয় সংসদের স্পিকার, তিন বাহিনী প্রধান, ঢাকায় নিযুক্ত কূটনৈতিক কোরের সদস্যরা, যুদ্ধাহত মুক্তিযোদ্বা।

এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।


Copyright (c) 2019-2026 bzamin24.com