‘তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রকাশ হাইকোর্টের আদেশের বরখেলাপ’


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, টিকা নিয়ে অপপ্রচার করছে বিএনপি। বিএনপি নেতাদের সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা বুস্টার ডোজ নিয়ে যাতে সুস্থ থেকে সরকারের সমালোচনা করতে পারে।

তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রকাশ হাইকোর্টের আদেশের বরখেলাপ বলেও জানিয়েছেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন আইন পাস হওয়ায় আবোলতাবোল বকছে বিএনপি নেতারা।

যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।অহেতুক সরকারের সমালোচনা না করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।


Copyright (c) 2019-2026 bzamin24.com