বিএনপির ভাঙ্গাহাট আর জমবে না : ওবায়দুল কাদের


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণেই তারা জয়ী হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘর হল রুমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা ও সাহসিকতাই হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক। এসময় ভালো লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই মেধাবী, সৎ ও চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাঁক-ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাঙ্গাহাট আর জমবে না বলেও মন্তব্য করেন তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com