ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি : কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকগণ যখন প্রস্তুতি নিচ্ছে তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি। ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে। পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে সংসদ ভবনের বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সাম্প্রদায়িক দানবদের সাথে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার নয়, বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশ্বাসী, সরকার সবসময় শান্তিপূর্ণ কর্মসূচীর পক্ষে এবং শান্তিপূর্ণ কর্মসূচীতে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করে আসবে।আন্দোলনের এখন আর কোন অবজেক্টিভ শর্ত বিরাজমান নেই, বিএনপির সাবজেক্টিভ প্রস্তুতি কি আছে তা গত একযুগ ধরে মানুষ দেখে আসছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com