শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটনই হবে আজকের দিনের শপথ :সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখন ডালপালা ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটনই হবে আজকের দিনের শপথ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

তিনি বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম যৌবনের কবি। তিনি মানবতার, বিদ্রোহী কবিও৷ জাতির পিতা বঙ্গবন্ধুই কবিকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। জাতীয় কবির মানবতার বাণী আমাদের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com