রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও জাতীয় পার্টি বঙ্গবন্ধুর আলোতেই পথ চলছে: রওশন এরশাদ


সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও জাতীয় পার্টি বঙ্গবন্ধুর আলোতেই পথ চলছে ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ওপর আলোচনায় এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধুকে যারা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিলো, তারাই ইতিহাস থেকে মুছে গেছে।

চলতি মাসের ৮ তারিখ সন্ধ্যায় বসে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে বিশেষ এই অধিবেশন আহবান করা হয়। এটি একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন।

গত মার্চ মাসে অধিবেশনটি হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রভাবে তখন তা স্থগিত করা হয়। এই অধিবেশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর ওপর বিশেষ আলোচনা।


Copyright (c) 2019-2026 bzamin24.com