বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোশাররফ হোসেন আর নেই


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন আর নেই।

আজ শনিবার রাত নয়টার দিকে তিনি ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে আজ শনিবার সকালে ঢাকা ল্যাবএইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়। গত মাসের শেষ দিকে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

১৯৯৬ সালে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৫ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com