ফরিদপুর-৪ আসনে ১৫ হাজার পরিবারের পাশে কাজী জাফরউল্লাহ


করোনা ভাইরাসজনিত সমস্যা এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরদপুর-চরভদ্রাসন) আসনের ১৫ হাজার দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সাহায়তা প্রদান করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ।

শনিবার সকাল থেকে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের একটি পৌরসভা ও ২৫ টি ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর কাছে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া শুরু করেছেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরিবার প্রতি এ খাদ্য সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, এক কেজি চিনি ও এক লিটার সোয়াবিন তেল।

সত্যতা নিশ্চিত করে কাজী জাফরউল্লার প্রেস সচিব ফয়েজ উল্লাহ আশিক বাংলাদেশ জমিনকে বলেন, তিনিটি উপজেলার মধ্যে ভাঙ্গায় আট হাজার, সদরপুরে পাঁচ হাজার এবং চরভদ্রাসনে দুই হাজার দরিদ্র পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা বলেন, আমরা আগেই প্রতিটি গ্রামের দরিদ্র মানুষের তালিকা তৈরি করেছি। শনিবার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ, তুজারপুর, চুমুরদী ও সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নে বিতরণ করা হয়েছে।

আজ রোববার ভাঙ্গা উপজেলার কালামৃধা, চান্দ্রা ও কাউলীবেড়া ইউনিয়নে বিতরণ করা হচ্ছে। আগামী ১৯ মে পর্যন্ত তিন উপজেলার ১৫ হাজার পরিবার কাজী জাফরউল্লাহর ব্যক্তিগত তহবিলের এ সহায়তা পাবেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com