ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই বর্তমান বিশ্বে কবিগুরুর এই লাইনটা খুব প্রাসঙ্গিক। আজকের দিনের মানুষের কাছে নিজের স্বার্থের বাইরে বাকি সব ভুল। আজকে দিনে মানুষ, মানুষেরই জন্য নয়। বিপদের সময়ে মানুষ এগিয়ে না এসে পাশ কাটিয়ে চলে যায়।
তবে কি এই চিত্রের ব্যতিক্রম হয় না? প্রশ্নটা স্বভাবতই খুব প্রাসঙ্গিক; অবশ্যই আছে। নাহলে পৃথিবী রসাতলে তলিয়ে যেত। মানুষের বিবেক, মানসিকতা এখনও অবশিষ্ট আছে কিছু মানুষের মধ্যে। সংখ্যাটা কম হলেও আছে। সেইরকমই এক উদাহরণ পাওয়া গেল নাটোরের বিখ্যাত চৌধুরী বংশের সন্তান বুড়া চৌধুরী। যে সব সময় নাটোর মানুষের কথা চিন্তা করে তারা কিভাবে সামনে এগিয়ে যাবে, বিপদে আপদে, সুখে-দুঃখে সবসময় তিনি মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেন, তিনি কর্মসংস্থান এর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এই মানুষটিকে মানুষের দুঃখের সময় কাঁদতে দেখেছি, মানুষের সুখের সময় খুশি হতে দেখেছি, একজন মানুষ কতটা ভালো হলে এরকম করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বুড়া চৌধুরী । এই করোনা মহামারীর সময় সবাই যখন গৃহবন্দী জীবন যাপন করছে তখন এই মানুষকে দেখেছি সাধারণজনগণের দুয়ারে গিয়ে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করতে। তিনি প্রতিনিয়ত অসংখ্য মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ইত্যাদি বিতরণ করে চলেছেন। অসাধারণএমন মানুষ যদি প্রতিটি জেলায় একজন করে থাকতো তাহলে হয়তো দেশটা পাল্টে যেত। ভালো থাকুন ভাই সবসময় আর সুখে দুঃখে সব সময় মানুষের পাশেই থাকুন ।