ষাঁড়ের বীর্যের দাম আড়াই লাখ টাকা


গৃহপালিত পশুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ষাঁড়। ক্ষেত-খামারের কাজে সহায়তা করার উদ্দেশ্যে লালন-পালন করা হয় ষাঁড়। আবার গরু ও ষাঁড় বিক্রি করে আয়-রোজগারও করেন অনেকেই। গরু ও ষাঁড়ের মধ্যে রয়েছে বিভিন্ন জাত।

তবে বিশ্বের সবচেয়ে উন্নত গরুর জাতগুলোর একটি হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের মুররাহ। অতিকায় আকারের জন্য ষাঁড়গুলো বেশ জনপ্রিয়। মুররাহ জাতের এমনই একটি ষাঁড়ের নাম যুবরাজ।

ভারতের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে তুলে ধরা হয়েছে যুবরাজের আদ্যপান্ত। জানা গেছে, ষাঁড়টির মা গাভী দিনে প্রায় ২৫ লিটার করে দুধ দিত। যুবরাজের ওজন ১ হাজার ৪০০ কেজি। সর্ব ভারতীয় গবাদি পশুমেলার সেরা পশুর খেতাব পায় পাহাড়ের আকারের এই প্রাণীটি।

ওই টেলিভিশন চ্যানেল জানায়, যুবরাজের প্রতিদিনের রক্ষণাবেক্ষণ ও খাবার মিলে প্রায় ৩ থেকে ৪ হাজার রুপি খরচ হয়। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করানো হয় যুবরাজকে, আর প্রতি সকালে নিয়ম করে হাঁটানো হয়।

যুবরাজের মাধ্যমে তার মালিকের বছরে আয় প্রায় ৫০ লাখ টাকা। এই টাকা আসে যুবরাজের শুক্রাণু বিক্রি করে। কারণ যুবরাজের শুক্রাণু খুবই শক্তিশালী। ২০১৪ সালের এক হিসাব অনুযায়ী, যুবরাজ প্রায় ১ লাখ ৫০ হাজার বাছুরের জনক। বর্তমানে যা আরো বেড়েছে।

যুবরাজের মালিক করমবীর সিংয়ের খুবই প্রিয় যুবরাজ। তাইতো আকাশছোঁয়া দাম পেয়েও বিক্রি করতে রাজি হননি তাকে। ভারতের এক কৃষক নগদ ৭ কোটি রুপিতে কিনে নিতে চেয়েছিলেন ষাঁড়টিকে। তবে তাতেও সায় দেননি করমবীর।


Copyright (c) 2019-2026 bzamin24.com