প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে। এখন পর্যন্ত হরেক রকমের মাস্ক তৈরি হয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের স্বর্ণকার রাধাকৃষ্ণণ সুন্দরম আচার্য সোনা ও রুপার সুতা দিয়ে তৈরি করে ফেলেছেন সুন্দর ফেস মাস্ক।
মাস্কটিতে ১৮ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। দাম মাত্র পৌনে তিন লাখ রুপি বা প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা। আর রুপার মাস্কের মূল্য মাত্র ১৫ হাজার টাকা।