চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ


সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে। ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে এই ছুটির সুযোগ তৈরি হয়েছে।

আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে। তবে সার্বিকভাবে বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

এদিকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠোনো ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।

যেভাবে মিলবে চার দিনের ছুটিচাঁদ দেখার ওপর ঈদে মিলাদুন্নবীর ছুটি নির্ভর করছে। যদি আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি হয় তাহলে এরপরের দিন বৃহস্পতিবার অফিস খোলা।

তবে এর পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৮-২৯ আগস্ট) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে বৃহস্পতিবার এক দিনের ব্যক্তিগত ছুটি নিতে পারলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি।

একইভাবে যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও একই উপায়ে টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

যদিও এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সরকারি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি


Copyright (c) 2019-2026 bzamin24.com