যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন নুরুল হক নুর


গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে বলে জানা গেছে।ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল হক নুরও। তিনি বলেন, আলহামদুলিল্লাহ...তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হন নুরুল হক নুর।আরও পড়ুন: পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের জয়

নুরুল হক নূরের ট্রাক প্রতীকে ভোট পড়েছে ৭৩,৯৩৪ ভোট এবং ঘোড়া প্রতীকে ভোট পড়েছে ৪৭,৯৫০।

বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com