যে ৫টি নম্বরে কল করে সরাসরি ইসিকে অভিযোগ করা যাবে


গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অভিযোগ ফোনে সরাসরি নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া যাবে। আর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে নির্বাচন ভবনে স্থাপিত মনিটরিং সেল।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে।

সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন নম্বরসমূহ হচ্ছে- ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

টেলিফোন নম্বরসমূহে দেশের যে-কোনো নাগরিক নির্বাচনি আচরণ-বিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার-সংক্রান্ত অভিযোগ/তথ্য আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে জানাতে পারবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা সমন্বয় সেল চালু থাকবে। নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।


Copyright (c) 2019-2026 bzamin24.com