টিএসসির টাকা ক্ষতিগ্রস্তরা পেয়েছে কি না জানেন না ত্রাণ উপদেষ্টা


বন্যায় ত্রাণ সহায়তা করতে টিএসসিতে ছাত্র জনতার কার্যক্রমে যে অর্থ পাওয়া গেছে সেগুলো ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে কি না তা জানেন না দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুনর্বাসনের জন্য কত অর্থ ব্যয় হবে তা এখনও নিরূপণ হয়নি।

এরইমধ্যে পুনর্বাসন শুরু হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, বন্যার্ত এলাকায় প্রাথমিকের ক্লাস শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের এক সপ্তাহের মধ্যে বই দেয়া হবে। একমাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com