শপথ নিলেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূসসহ ১৪ জন


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিকবেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন:

উপদেষ্টা:

১. সালেহ উদ্দিন আহমেদ২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন৩. ড. আসিফ নজরুল৪. হাসান আরিফ৫. তৌহিদ হোসেন৬. সৈয়দা রিজওয়ানা হাসান৭. শারমিন মুরশিদ৮. ফারুক-ই-আজম (বীর প্রতীক)৯. আদিলুর রহমান খান১০. সুপ্রদীপ চাকমা১১. ফরিদা আখতার১২. বিধান রঞ্জন রায়১৩. আ.ফ.ম খালিদ হাসান১৪. নুরজাহান বেগম১৫. মো. নাহিদ ইসলাম১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া


Copyright (c) 2019-2026 bzamin24.com