ন্যাম ভবন প্রাঙ্গণে দুই এমপির প্রথম জানাজা অনুষ্ঠিত


সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

মাত্র ১৭ মিনিটের ব্যবধানে এই দুই সংসদ সদস্য ইন্তেকাল করেন। শুক্রবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং ৩টা ১৯ মিনিটে একেএম শাহজাহান কামাল মারা যান।


Copyright (c) 2019-2026 bzamin24.com