১০ টাকার টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী


জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরের ওই হাসপাতালে যান। সেখানে বহির্বিভাগ থেকে টিকেট কেটে সাধারণ রোগীদের মতোই সেবা নেন। সরকারপ্রধান নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন।

প্রধানমন্ত্রী হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক, নার্স ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করে। এ ছাড়া, হাসপাতালের চিকিৎসাবিষয়ক খোঁজখবর নেন তিনি।

এর আগেও বেশ কয়েকবার ১০ টাকার টিকেট কেটে চোখ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৯ সালের ১৯ এপ্রিল ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রী চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকেট কেটে চিকিৎসা নিয়েছিলেন। ২০২০ সালের ১১ জানুয়ারি এবং ২০২২ সালের ২৯ নভেম্বরও একই হাসপাতালে চোখ দেখান তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com