প্রধানমন্ত্রীকে আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়। এর আগে গত ১৫ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ১০০টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া।

ফনি ভূষণ জমাতিয়া সাংবাদিকদের জানান, কিউ জাতের আনারস খুবই সুস্বাদু ও রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের জন্য সুভ্রাতৃত্বের আবেদন যাচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com