৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস


দেশের পাঁচ বিভাগের দুএক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিন ঢাকায় ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১০-১৫ কিলোমিটার থাকতে পারে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।


Copyright (c) 2019-2026 bzamin24.com