ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়


সিলেটে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয়ে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com