বাংলাদেশ আজ বদলে গেছে: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ১৪ বছর ধরে সরকারে আছে। আমরা বাংলাদেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাংলাদেশ আজ বদলে গেছে। আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।

আজ রবিবার সকালে মেইড ইন বাংলাদেশ উইক ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধ বন্ধ হোক সেটা আমরা চাই। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ হোক। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com