জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বোচ্চ ১৫০ আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ষষ্ঠতম কমিশন বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, এখন ইসির কাছে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। তা দিয়ে ৭৫টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও ইভিএম কেনা লাগবে।

এ সময় তিনি গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন ও ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com