বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী


কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।

আজ রবিবার সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক কৌশল আছে। তারা জান-মালের ক্ষতি করবে। এটা করতে দেব না। তারা রোজ মিটিং করছে। এতে বাধা দেব না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে, নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com