হেফাজত নেতা আমিনুল ইসলাম গ্রেপ্তার


হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির হাটহাজারী পৌরসভার সহ- দাওয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক।

পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ। হাটহাজারী থানায় দায়ের করা ২৬ মার্চের নাশকতার ঘটনায় মামলার অন্যতম আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com