সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত


সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নুরুল ইসলাম নাহিদ আজ শুক্রবার জানান, শরীরে কিছু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনা পরীক্ষা করান। গতকাল বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি ভালো আছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com