বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে জাপান


করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে জাপানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক বার্তায় জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মোতেগি তোশিমিৎসুর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ড. মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত আরোগ্য কামনা করেন বলে বার্তায় উল্লেখ করেন।

গত ২৪ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনাভাইরাস শনাক্ত হয়। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ২৫ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব চিকিৎসকদের পরামর্শ মেনে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com