বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতেই তিনি বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
এ সময় তিনি বাংলাদেশ সফরে এরদোয়ানের সম্মতির কথা জানান। সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. হাছান মাহমুদ।