অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই


অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com