বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল ছাড় ৩১ জুলাই পর্যন্ত


করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট বিবেচনায় আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলে বিলম্ব মাশুল মওকুফের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে মহামারীর কারণে ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত বিদ্যুতের আবাসিক গ্রাহকদের বিল পরিশোধে ৫ শতাংশ বিলম্ব ফি মওকুফ করা হয়।

এখন সময় বাড়ানোর ফলে আগামী ৩১ জুলাই পর্যন্ত ৫ শতাংশ বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com