রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি।
শোক বার্তায় মন্ত্রী বলেন, আবদুল হাই আমৃত্যু বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে জনসেবা ও এলাকার উন্নয়নে কাজ করেছেন। তাঁর এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।
কৃষিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।