ছুটি আর বাড়ছে না, বন্ধ থাকবে গণপরিবহন-শিক্ষা প্রতিষ্ঠান


আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সব সরকারি অফিস। নতুন করে সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে না।

দীর্ঘ ৬৭ দিন সরকারি অফিস বন্ধ থাকার পর এ নতুন ঘোষণা কার্যকর করতে যাচ্ছে সরকার।

বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com