করোনায় আরও ১০৪১জন শনাক্ত, মৃত্যু ১৪


গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০৪১ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে। আর মোট শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬২ জন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তকরণে নমুনা সংগ্রহ করা হয়েছে আরও সাত হাজার ৮৩৭টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৩৯২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ হাজার ৯৩০টি।

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com