করোনায় আরও ১১৬২ জন শনাক্ত, মৃত্যু ১৯


গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১৬২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। আর মোট শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২১২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

আজ বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪১ টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৬২টি। পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ২৩০টি।

২৪ ঘণ্টায় মৃত্যু ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৭ জন। এদের মধ্যে ঢাকার ১৩ জন, নারায়ণগঞ্জের একজন, মুন্সীগঞ্জ একজন, খুলনা বিভাগের নড়াইলে একজন, চট্টগ্রাম বিভাগের তিন জন।

এদের মধ্যে চট্টগ্রাম জেলায় দুজন, কুমিল্লার একজন রয়েছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এক জন, ১০ বছরের নিচে একজন মেয়ে শিশু রয়েছেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com