ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, আক্রান্ত আরও ৪


ঝিনাইদহে নতুন করে এক চিকিৎসক সহ আরো ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ দিকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতে ২ জন, কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডেন্টাল সার্জন সহ ২ জন, কোটচাঁদপুরে ১ জন, মহেশপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন গাড়ি চালক এবং শৈলকূপাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহকারী রয়েছে।

তবে সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভুলে এক নারীর দুই বার পজিটিভ দেখানো হয়েছিল। তবে পরে তা সংশোধন করা হয়। নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ জনে।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বাংলাদেশ জমিনকে জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৪ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ টি পজিটিভ এসেছে।

তবে তারা ভুল করে একটি নাম দু-বার লিখলেও পরে তা সংশোধন করে পাঠিয়েছে। আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আর সদর হাসপাতালে মারা যাওয়া যুবকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com