গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২৩১ জন। এসময় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫০ জন।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে অনলাইন মিডিয়া বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২৩১ জন।