গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ২০৯ জন করোনায় আক্রান্ত


দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল, মোট ১০১২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও সাত জনের। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যু ৪৬ জনের।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জমিন২৪/ এস.কে


Copyright (c) 2019-2026 bzamin24.com