কুড়িগ্রামের সেই তিন সহকারী কমিশনার প্রত্যাহার


কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা এবং তাকে তুলে নেওয়ার ঘটনায় এবার আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার রাজস্ব) নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব কে এম আল-আমীনের স্বাক্ষর করা চিঠি এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com