দেশে নতুন করে আরো দুজন করোনা রোগী শনাক্ত


দেশে নতুন করে আরো দু ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। আজ শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী ভালো হয়ে গেছেন। দুজনকে আগে ছেড়ে দেওয়া হয়েছে। আজ একজনকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে আরও দুজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী আমরা পেয়েছি। এখন আমরা সেই দুজনকে নিয়ে এসেছি; হাসপাতালে রেখেছি। যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা আমরা শুরু করেছি।

তিনি আরও জানান, বিভাগীয়-জেলা শহর এবং উপজেলায় আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com