ই-কমার্স প্রতিষ্ঠান রুবি ফোনিক্স শপিংয়ের ঢাকা ব্রাঞ্চের উদ্বোধন করা হয়েছে। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় রুবি ফোনিক্স শপিংয়ের নিজস্ব কার্যালয়ে শুভ উদ্বোধনের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করল।
চায়না ভিত্তিক প্রতিষ্ঠান রুবি ফোনিক্স শপিং এই প্রথম বাংলাদেশে ব্যবসা শুরু করতে যাচ্ছে। এরআগে রুবি ফোনিক্স শপিং ভিয়েতনাম ও মায়ানমারে তাদের ব্যবসা সম্প্রসারিত করেছে। ওইসব দেশে সুনামের সাথে ব্যবসা পরিচালনার পর বাংলাদেশে প্রতিষ্ঠানটি অগ্রযাত্রা শুরু করল। মানুষের নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশে তারা মার্কেটিং করবে।
অনুষ্ঠানে রুবি ফোনিক্স শপিংয়ের চেয়ারম্যান বলেন, আমরা সবসময় পণ্যের মান নিয়ে সচেষ্ট। কম দামে কোয়ালিটি পণ্য সরবরাহে আমরা এগিয়ে থাকবো। আগে গ্রাহকদের সেবা, এরপর ব্যবসা। ভালোমানের পণ্যের জন্য যে কেউ অনলাইনে রুবি ফোনিক্স শপিংয়ে অর্ডার করতে পারবে। আমরা গ্রাহকদের কাছে চাহিদামতো পণ্যটি নির্বিঘ্নে পৌঁছে দেবো।