বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবির পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিবে সরকার। এটা না বাড়ালে জিনিসপত্রের দাম নিয়ে মানুষের কষ্ট কমানো কষ্ট হবে। এখন যে এক কোটি মানুষকে টিসিবির আওতায় আনা হয়েছে এটা চালু থাকবে।
আজ সোমবার এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন,পণ্য চাহিদার ৩০ শতাংশ পূরণ করতে পারবে টিসিবি। সরকার টিসিবির মাধ্যমে পণ্যচাহিদা মিটিয়ে বাজার নিয়ন্ত্রণ রাখবে। এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া যার শক্তিশালী উদাহরণ।
মন্ত্রী বলেন, মালয়েশিয়া আর ব্রাজিলে তেলের দাম না কমলে আমাদের দেশেও তেলের দাম আর কমানো সম্ভব হবেনা। এখন যেটা আছে সেটাই থাকবে। তবে জিনিসপত্রের দাম সরকারের নাগালের মধ্যে আছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সাপ্লাই ঠিক রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছিল, সেটা এখন পর্যন্ত ঠিক আছে বাজারে। আমদানিতে ভ্যাট কমিয়ে তেলের যে দাম নির্ধারণ করা হয়েছিল সেটার প্রভাব বাজারে পড়েছে। এই ভ্যাট নির্ধারণের পর ৯০ হাজার টন তেল দেশে এসেছে। তেলের দাম আর বাড়বে না বলে আশা করছি।
বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ চাঁদাবাজি করার কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, এটা যাতে বন্ধ করা হয়। সাপ্লাই বাড়ানো এবং পথে পথে ভোগান্তি কমলে জিনিসপত্রের দাম কমে আসবে, সেটা করার চেষ্টা হচ্ছে। সাপ্লাইতে যাতে বাঁধা না হয় সেটা দেখা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।