মুরগির মাংস খেতে খুবই সুস্বাদু। অনেকে মুরগির মাংসের ঝোল, ভুনা নিয়মিত খেয়ে থাকেন। কিন্তু মুরগির মাংসের ভর্তা শুনেই জিভে পানি এসে যায়। তাই আজ আমরা জানাব, খাবারে বৈচিত্র্য আনার জন্য কীভাবে বাসায় সহজে মুরগির মাংসের ভর্তা তৈরি করবেন।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মুরগির মাংসের ভর্তা তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে
উপকরণ
সেদ্ধ মুরগির মাংস ৪০০ গ্রামতেল পরিমাণ মতোআদা এক টুকরারসুন কোয়া ১০-১২টিকাঁচা মরিচ ৪-৫টিপেঁয়াজ কুচি চার টেবিল চামচপানি পরিমাণ মতোলবণ স্বাদ মতোলেবুর রস পরিমাণ মতোগোল মরিচের গুঁড়া সামান্য পরিমাণজিরার গুঁড়া এক চা চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিতে হবে। এরপর আদা, রসুন কোয়া ও কাঁচামরিচ দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে ব্লেন্ডারে দিন। এরপর তেল, পেঁয়াজ কুচি ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। একটি পাত্রে সেদ্ধ মুরগির মাংস নিন।
এরপর পেঁয়াজ কুচি, তেল, লবণ, ব্লেন্ড করা মসলা, লেবুর রস, গোল মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ভর্তা বানিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মুরগির মাংসের ভর্তা।