গলায় মাছের কাঁটা বিধলে করণীয়


মাছে-ভাতে বাঙালির কাছে মাছ প্রিয় একটি খাবার। কিন্তু তাড়াহুড়োর কারণে বা মাছের কাঁটা বাছার ভয়ে অনেকেই এখন মাছ খেতে চান না। তবে গলায় মাছের কাঁটা বিধলে বেশ কিছু ঘরোয়া উপায়ে তা দূর করা যায়। আবার ছোট কাঁটা হলে অনেক সময় তা এমনি নেমে যায়। তবে বড় কাঁটা বিধলে সেই কাটা নামাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। ঘরোয়া উপায়ে কীভাবে মাছের কাঁটা নামানো যায় চলুন জেনে নেওয়া যাক।

গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই।

গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু চিপে নিয়ে খান। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে পারবে। ফলে গরম পানিতে একটু লেবু দিয়ে খেলে কাঁটা নরম হয়ে নামবে সহজেই।

পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। ভিনিগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে সহজেই নরম করতে পারে। তাই পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে খেলে কাঁটা সহজেই নেমে যায়।

লবণও কাঁটা নরম করতে সাহায্য করে। তবে শুধু লবণ না খেয়ে পানিতে মিশিয়ে তারপর খান। এই পানির ফলে সহজেই কাঁটা নেমে যাবে।

এছাড়া অনেক সময় ঠাণ্ডা পানি, ভাতের দলা মুখে দিলেও কাঁটা নেমে যায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com