ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ ধরনের পদে ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মচারী বিধিমালা ও ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে বেতন ভাতায় সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা এসব পদে আবেদন করতে পারবেন। সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মশক নিয়ন্ত্রক পরিদর্শকসহ কয়েকটি পদে আবেদনে শেষ দিন ১৩ অক্টোবর।
পদের নাম: সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদসংখ্যা: ১টি বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম: সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (পরিকল্পনা) পদসংখ্যা: ১টি বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম: সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (কমিউনিটি) পদসংখ্যা: ১টি বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা পদসংখ্যা: ১টি বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম: মশক নিয়ন্ত্রক পরিদর্শক পদসংখ্যা: ৫টি বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম: বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক পদসংখ্যা: ৩টি বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম: পরিচ্ছন্ন পরিদর্শক পদসংখ্যা: ১৩টি বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম: ভিডিও ক্যামেরাম্যান পদসংখ্যা: ১টি বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম: ফটোগ্রাফার পদসংখ্যা: ১টি বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম: ভিডিও অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১টি বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম: স্প্রে-ম্যান সুপারভাইজার পদসংখ্যা: ২০টি বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম: সহকারী মেকানিক (মশক নিয়ন্ত্রক) পদসংখ্যা: ৫টি বেতনস্কেল: ৮৮০০-২১৩১০ টাকা
আবেদনের নিয়ম: অনলাইনে http://dncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৩ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।