ইসরায়েল-ইরান সংঘাত: আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক


ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে বৈঠক করেছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ইস্তাম্বুলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তুরস্কের সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গত ২০ জুন সন্ধ্যায় ইস্তাম্বুলে বৈঠক করেছেন। বৈঠকের আলোচ্য বিষয় ছিল ইসরায়েল-ইরান যুদ্ধ।

বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর শীর্ষ সম্মেলনের আগের রাতে যেখানে ইসরায়েল-ইরান সংঘাত নিয়েও আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাত সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করবেন।

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ করে ইরানে হামলা করে ইসরায়েল। পরে ইরানও পাল্টা হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল-ইরানের মধ্যে চলছে হামলা-পাল্টা হামলা। এতে দুই দেশের বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ইসরায়েলের তথ্যমতে, ইরানের হামলায় তাদের ২৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরান বলছে, ইসরায়েলের হামলায় তাদের ৬৩৯ জন নাগরিক নিহত ও ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com