ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের যে টুইট বার্তা


ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ টুইট বার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করেন।

খাজা আসিফ টুইটে লিখেছেন, আহমেদাবাদের কাছে আজ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

তিনি আরও লিখেন, বিমানে থাকা সকলের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের সকলের জন্য আমাদের প্রার্থনা ও সহানুভূতি রইল।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি ও এএফপি জানিয়েছে, পুলিশপ্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছেন, মনে হচ্ছে বিমানে থাকা সব আরোহীই মৃত্যুবরণ করেছেন।

দুর্ঘটনার সময় বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি মেডে কল পাঠিয়েছিল, যা চরম বিপদের সংকেত।

উদ্ধারকাজ চলমান থাকলেও কালো ধোঁয়া ও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিমানটি একটি মেডিকেলের হোস্টেলে ভেঙে পড়ে।

উল্লেখ্য, সরকারি সূত্রে এখন পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com