স্ত্রীকে কাজের কথা বলে বিধবা নারীকে নিয়ে স্বামী উধাও


গত ৫ জানুয়ারি সকালে, কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী শুভ মণ্ডল। সঙ্গে নিয়ে যান সব কাগজপত্র। বেলা গড়ালেও বাড়ি না ফেরায় বার বার স্বামীকে ফোন করতে থাকেন স্ত্রী সুতিথি। কিন্তু ফোনেও মেলেনি সাড়া। পরে তিনি জানতে পারেন, তার স্বামী এলাকারই রিমা চৌধুরী নামে এক বিধবা নারীর সঙ্গে বাড়ি ছেড়েছেন।

ঘটনাটি পশ্চিমবঙ্গের ডানকুনির রঘুনাথপুরের।

সুতিথির অভিযোগ, রিমার বাড়িতে গিয়ে কোর্ট পেপারে একটি লেখা পান তিনি। তাতে লেখা ছিল, ছেলেকে শ্বশুর আর দেওরের কাছে রেখে শুভর সঙ্গে ঘর বাঁধতে তিনি বাড়ি ছাড়ছেন। শুভই তার সব দায়িত্ব নেবেন।

সুতিথি জানান, আমার এক বছরের মেয়ে আছে। সে বাবাকে খুঁজছে। আমি চাই, আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক।

এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগও করেছেন সুতিথি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


Copyright (c) 2019-2026 bzamin24.com