মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখন পর্যন্ত ৪৭ ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ১৭৬ ইলেকটোরাল কলেজ ভোট, আর বাইডেন ২২৩টি।
এখন পর্যন্ত টেক্সাসের ফল বাকি। সেখানে ৩৮ ইলেকটোরাল ভোট। ওই ব্যাটলগ্রাউন্ডে ট্রাম্পের জয়ের আভাস পাওয়া যাচ্ছে। যদি টেক্সাসে ট্রাম্প জেতেন তবে ব্যবধান কমে আসবে। মাত্র ৯টি ইলেকটোরাল ভোটে বাইডেনের চেয়ে পিছিয়ে থাকবেন ট্রাম্প। লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি।
সুইং স্ট্যাটগুলোর কোনো কোনোটায় ট্রাম্প জয়ী হচ্ছেন, কোনোটায় আবার বাইডেন। ৫৫ ইলেকটোরাল ভোটের ক্যালিফোর্নিয়ায় জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। আর ২৯ ইলেকটোরাল কলেজ ভোটের গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটনের বরাবরের মতো জয় পেয়েছেন ডেমোক্রেটরা।
ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি, ওকলাহোমা, ওহাইও ও টেনিসিসহ ২২ রাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এসব রাজ্যে জয়ী হয়েছিলেন।
আর বাইডেন জয়ী হয়েছেন ১৮ রাজ্যে। যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও রাজধানী ওয়াশিংটনও রয়েছে। এর আগের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন এসব আসনে জয়ী হয়েছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।
ট্রাম্প (১৭৬)
আলবামা (৯), আরকানসাস (৬), আইদাহো(৪), ইন্ডিয়ানা (১১), কানসাস(৬), কেন্টাকি (৮), লুইজিয়ানা (৮), মিসিসিপি (৬), মিসৌরি (১০), নেবারাসকা (৫), নর্থ ডাকোটা (৩), ওয়াইও (১৮), ওকলামাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনিসি (১১), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়াইয়োমিং (৩), ফ্লোরিডা (২৯)।
বাইডেন (২২৩)
ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেক্টিকাট (৭), ডেলওয়্যার (৩), ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), নিউহ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউম্যাক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), ওরেগন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩) ও ওয়াশিংটন (১২)।